Cricket in colour – What’s your favourite team kit? এই শিরোনামে বিশ্ব
ক্রিকেটের বাংলাদেশসহ ১১টি দলের ২২টি জার্সি নিয়ে প্রতিযোগতার আয়োজন করেছে
ইএসপিএন ক্রিকইনফো।
এতে দর্শকরা সরাসরি তাদের পছন্দের দল (জার্সি)তে ভোট দিতে পারছেন।
পরিসংখ্যানে দেখা গেছে, এই আয়োজনে ৪৮ হাজারেরও বেশি সংখ্যাক ভোট পেয়ে শীর্ষে অবস্থান করছে বাংলাদেশ ক্রিকেট দলের লাল-সবুজের জার্সি।
এছাড়া ৪ হাজার ১‘শ ভোট পেয়ে ২য় অবস্থানে আছে পাকিস্তান, ২ হাজার ২‘শ ভোট পেয়ে তৃতীয় আছে অস্ট্রেলিয়া। দেড় হাজার ভোট পেয়ে চতুর্থ নিউজেল্যান্ড এবং ১ হাজার ভোট পেয়ে ইন্ডিয়া আছেন ৯ম অবস্থানে।
এখানে ভোট দেয়ার নিয়ম হচ্ছে, আপনি যদি ভোট প্রয়োগ করতে চান তাহলে অবশ্যই আপনার ফেসবুক একাউন্ট লাগবে। একটি ফেসবুক একাউন্ট থেকে একটির বেশি ভোট প্রয়োগ করা যাবে না।
বাংলাদেশের লাল-সবুজের জার্সিটিকে সেরা জার্সির মর্যাদায় নিতে চাইলে আপনিও ভোট দিতে পারেন এই লিঙ্কে গিয়ে: ‘এখানে ভোট দিন’
লিঙ্ক ওপেন করলে রুবেল হোসেনের বিশ্বকাপের একটি ছবি আসবে। ছবির বামপাশে অ্যারো চিহ্ন রয়েছে। ওই অ্যারো চিহ্নতে ক্লিক করলেই আপনার একটি ভোট গৃহীত হবে।
বাংলাদেশ, পাপুয়া নিউগিনি ও স্কটল্যান্ড দলের একটি করে জার্সি প্রতিযোগিতার ভোটিং পোলে স্থান পেয়েছে। তবে ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ দলের দুটি করে জার্সি স্থান পেয়েছে। নিউজিল্যান্ড দলের চারটি জার্সি স্থান পেয়েছে।
জনপ্রিয় ক্রিকেট নিউজ পোর্টাল ইএসপিএন ক্রিকইনফো কে বাংলাদেশের পক্ষ থেকে চারটি জার্সি পাঠানো হয়েছিল। সেখান থেকে ২০১৫ সালের বিশ্বকাপের জার্সিটি ভোটিং পোলের জন্য মনোনীত হয়। ইএসপিএন ক্রিকইনফো প্রতিযোগিতার আয়োজন করেছে।
বর্তমানে দেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা প্রায় ৫ কোটি। তারা এবং প্রবাসী বাংলাদেশিরা একটি করে ভোট দিলে লাল-সবুজের জার্সিটি হতে পারে ক্রিকেট ইতিহাসের সেরা জার্সি।
সুত্রঃ Risingnews24

0 comments:
Post a Comment